সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাইয়ে একটু বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা

ধামরাইয়ে একটু বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাই উপজেলা ১৬ টি ইউনিয়নে গতকাল রবিবার বেলা ১২.৩০ টায় বৃষ্টি শুরু হয়, একটু বৃষ্টি হওয়ার পরেই দেখা যায় ধামরাই এর বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে তার একমাত্র কারণ হলো হট ভাটায় মাটির গাড়ি চলার কারণে রাস্তায় কাঁদা জমে গেছে ফলে রাস্তায় ভ্যান ট্র্যাক অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারছে না। 

এবিষয়ে স্থানীয় সাংবাদিক রাজন বলেন রবিবার বেলা ১২টার দিকে বৃষ্টি হলে কাওলিপাড়া হতে বালিয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এর প্রদান করার করাণ হলো ধামরাই উপজেলা জুড়ে ২ শতর বেশি বৈধ অবৈধ ইট ভাটা গড়ে ওঠার কারণে ইট ভাটার মাটি আনার ফলে মাটি গুলো রাস্তায় পরার ফলে একটু বৃষ্টিতে কাঁদা জমে গেছে ফলে এই রাস্তায় চলাচল করতে পারছে না ছোট বড় যানবাহন এতে করে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। 

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন আমি ও  এর ভোগান্তির শিকার হচ্ছে আমি যতটুকু সম্ভব খুব দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে ধামরাই বাসী এমন ভোগান্তির শিকার না হতে হয়।

খুঁজুন