মাহবুবুল আলম রিপন,(স্টাফ রিপোর্টার) :
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই একই বাড়িতে বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এরমধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিতে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা,বড় ভাই আটক
ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা,বড় ভাই আটক
মাহবুবুল আলম রিপন,(স্টাফ রিপোর্টার) :ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান
কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই একই বাড়িতে বসবাস করতেন।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এরমধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে
গেলে উসমান গণি অতর্কিতে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত