সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাইয়ে ভুট্টাক্ষেত থেকে গলায় ওড়না পেচানো যুবতীর লাশ উদ্ধার

ধামরাইয়ে ভুট্টাক্ষেত থেকে গলায় ওড়না পেচানো যুবতীর লাশ উদ্ধার

 মাহবুবুল আলম রিপন স্টাফ রিপোর্টার :


ঢাকার ধামরাইয়ে ভুট্টাক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অজ্ঞাত এক যুবতী মহিলার(২৮) লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ধামরাই উপ জেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবতী মহিলার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোন নাম পরিচয় জানা যাযনি। লাশের গলায় ওড়না পেছানো এবং হাতে ও জামার মধ্যে রক্ত লেগে আছে। 

এবিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ সাংবাদিক দের  বলেন, কেলিয়া এলাকায় ভুট্টাক্ষেতে একটি অজ্ঞাত যুবতী মহিলার লাশ উদ্ধার করা হয়।  লাশের পড়নে একটি সেলোয়ার ক্যামিজ ও গলায় একটি ওড়না পেছানো ছিল। তবে ধারনা করা হচ্ছে যুবতী মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, এই ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

খুঁজুন