মোঃ মাহবুবুল আলম রিপন ধামরাই :
ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। তবে, এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বালিথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি উঠানোর পরে নিশ্চিত হতে পারব, নিচে কেউ আটকা আছে কি না?’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেছে। র্যাকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
মোঃ মাহবুবুল আলম রিপন ধামরাই :ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। তবে, এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ধামরাই
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বালিথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি উঠানোর পরে নিশ্চিত হতে পারব, নিচে
কেউ আটকা আছে কি না?’গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেছে। র্যাকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত