মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাইয়ে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচির উদ্বোধন

মাহবুবুল আলম রিপন,স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের নয়ারচর এলাকায় শনিবার সকাল ০৯ টায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে    অসহায় কৃষকদের ধান কাটার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশীষ কুমার মজুমদার।

এসময় তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ কোন কৃষকের যেন ধান মাঠে না থাকে তারই কর্মসূচি হিসেবে আজ বালিয়া ইউনিয়নের নয়ারচর এলাকার কৃষক মোঃ নাজমুল হাসান এর ৩৫ শতাংশ জায়গার ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছি, এভাবে প্রতিটি ইউনিয়ন ও এলাকায় যে সব কৃষক ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে আমরা বাড়ি পৌঁছে দেব। 

এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার, ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওয়াসীম রেজা ও ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা কর্মী।

খুঁজুন