সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাইয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

ধামরাইয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার) :

ঢাকার ধামরাইয়ে বাথুলি স্কেল থেকে ডিবির ভুয়া এডিশনাল এসপি পরিচয়দানকারী অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এর আগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় দিকে সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেলের পাশে থেকে ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী অলিউল্লাহ আটক করা হয়।

আটককৃত অলিউল্লাহ'র বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি

স্থানীয় সূত্রে জানা যায়- যশোর থেকে কিশোরগঞ্জ গাছ বাজার যাওয়ার পথে ঢাকা-আরিচামহাসড়কের একেএইচ ডায়িং কারখানার কাছে একটি গাছ ভর্তি ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের সাথে বাকবিতন্ডায় হয় অলিউল্লাহ নামে এক ব্যক্তির। ট্রাকের নাম্বার (যশোর ট ১১-৩১৬৭)। পরে পাশেই চটপটির দোকানদার নুর হোসেন এগিয়ে যায় ট্রাকের কাছে। তখন অলিউল্লাহ নিজেকে ডিবি এডিশনাল এসপি পরিচয় দেয়। এক পর্যায়ে লোকজন জড়ো হলে ৯৯৯- এ কল দিলে ধামরাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন-  মদ খেয়ে মালবাহী ট্রাক রাস্তার পাশে দাড় করায়। পরে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। এবং একেএইচ কারখানার শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হলে ওই শ্রমিকরা অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে ট্রিপল নাইনে কল দিলে সঙ্হীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি  যাচাইবাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন