মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):
ঢাকার ধামরাইয়ে রুহুল আমিন (২০) নামে এক যুবক নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ মে) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া জালসা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। সে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, রুহুল আমিন কলেজে পড়াশোনা করতো। এর ফাঁকে প্রেম করে পরিবারের অমতে ৪ মাস আগে বিয়ে করে রুহুল। রুহুলের শ্বশুর বাড়ি নিম্ন শ্রেণির হওয়ায় মেনে নেয়নি তার পরিবার। তারপর থেকেই ঝামেলা শুরু। পরিবারের আদরের সন্তান হয়ে যায় চোখের কাঁটা। পরে গতকাল রাতে রাগ অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শরিফ মফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ধামরাইয়ে যুবকের আত্মহত্যা
ধামরাইয়ে যুবকের আত্মহত্যা
মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার): ঢাকার ধামরাইয়ে রুহুল আমিন (২০) নামে এক যুবক নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ মে) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুহুল আমিন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া জালসা গ্রামের আওলাদ হোসেনের
ছেলে। সে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানান, রুহুল আমিন কলেজে পড়াশোনা করতো। এর ফাঁকে প্রেম করে পরিবারের অমতে ৪ মাস আগে বিয়ে করে রুহুল। রুহুলের শ্বশুর বাড়ি নিম্ন শ্রেণির হওয়ায় মেনে নেয়নি তার পরিবার। তারপর থেকেই ঝামেলা শুরু। পরিবারের আদরের সন্তান হয়ে
যায় চোখের কাঁটা। পরে গতকাল রাতে রাগ অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শরিফ মফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত