মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার) :
ঢাকার ধামরাইয়ে ঐতিহ্য্যবাহী কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং সংযোজন হিসেবে অকটেন, পেট্রোল, ডিজেল ও এল পিজি গ্যাস সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৭ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে উপজেলার ঢুলিভিটা এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাবিদ মোহাম্মদ আউয়াল। সঞ্চালনা ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার স্বপন কুমার খাঁ।
বক্তব্যে তিনি বলেন, ১৯৮০ সালের দিক থেকে ধামরাইতে আমরা ব্যবসা শুরু করি। যানবাহন সেক্টরের সেবা হিসেবে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের সংযোজন করা হয়েছে। তিনি বলেন আমরা সব সময় মানুষের সেবায় পাশে আছি, থাকবো। নতুন স্টেশন উদ্বোধনের পর পাশে নিজের মালিকানাধীন সিজি ফুড কারখানা ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেড অব ফাইনানস কাজী একরামুল হক, সিজি ফুড বাংলাদেশ এর হেড অব ফ্যাক্টরি সঞ্চয় সূত্র ধর সহ সিএনজি স্টেশন ও সিজি ফুড কারখানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ধামরইয়ে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং স্টেশনের উদ্বোধন
ধামরইয়ে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং স্টেশনের উদ্বোধন
মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার) :ঢাকার ধামরাইয়ে ঐতিহ্য্যবাহী কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং সংযোজন হিসেবে অকটেন, পেট্রোল, ডিজেল ও এল পিজি গ্যাস সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২৭ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে উপজেলার ঢুলিভিটা এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
পরিচালক তাবিদ মোহাম্মদ আউয়াল। সঞ্চালনা ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার স্বপন কুমার খাঁ। বক্তব্যে তিনি বলেন, ১৯৮০ সালের দিক থেকে ধামরাইতে আমরা ব্যবসা শুরু করি। যানবাহন সেক্টরের সেবা হিসেবে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের সংযোজন করা হয়েছে। তিনি বলেন আমরা সব সময় মানুষের সেবায় পাশে আছি,
থাকবো। নতুন স্টেশন উদ্বোধনের পর পাশে নিজের মালিকানাধীন সিজি ফুড কারখানা ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন হেড অব ফাইনানস কাজী একরামুল হক, সিজি ফুড বাংলাদেশ এর হেড অব ফ্যাক্টরি সঞ্চয় সূত্র ধর সহ সিএনজি স্টেশন ও সিজি ফুড কারখানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত