নওগাঁর পোরশায় উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুহ শেখ (৫৫) ও আবু সায়েম (৩৫)। নুহ শেখ পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে।
জানা গেছে, সকালে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ ও সামাদ পুনর্ভবা নদীর পাশে বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। একই সময় বজ্রপাতে জাহানারা বেগম নামে এক নারীসহ আরো দু’জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি জহুরুল হক।
ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
নওগাঁর পোরশায় উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন নুহ শেখ (৫৫) ও আবু সায়েম (৩৫)। নুহ শেখ পশ্চিম
রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে।জানা গেছে, সকালে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ ও সামাদ পুনর্ভবা নদীর পাশে বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির
সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। একই সময় বজ্রপাতে জাহানারা বেগম নামে এক নারীসহ আরো দু’জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি জহুরুল হক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত