কুড়িগ্রাম প্রতিনিধি :
বর্ষা মৌসুম আসতে না আসতেই বৃষ্টির পানিতে দেখা মিল চিতল মাছের ভের। গত তিন দিনের ব্যাবধানে বঁড়শিতে ধরা পড়েছে বড় চিতল মাছ। যার ওজন ৮কেজি বেশি। ধললা নদীতে এ বিরাট চিতল মাছটি বঁড়শি দিয়ে শিকার করেন শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। বঁড়শিতে বিরাট মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে শতশত উৎসুক জনতা ভীড় করেন নদীর তীরে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বঁড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে রোববার সকাল থেকে সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষন বসে থেকেও কোন মাছ শিকার করতে পারেননি তিনি। বিকাল বেলা নিরাশ হয়ে বাড়ী ফিরবেন ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বঁড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। এরপর প্রায় এক ঘন্টা চলে শিকারী আর মাছের খেলা। অবশেষে শিকারীর কৌশলের কাছে হার মেনে বঁড়শিতে উঠে আসে ৮ কেজি ওজনের বিরাট চিতল মাছ। তিনি এর আগেও গত বৃস্পতিবার একই সময় একই স্থানে ৭ কেজি ওজনের চিতল মাছ বঁড়শিতে ধরেছেন।
প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বঁড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারী তখন সুতা ছেড়ে দেন। আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারী সুটা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন। এভাবে অনেকক্ষণ পর শিকারী মাছটি ধরতে সক্ষম হন।
এ প্রসঙ্গে বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর হোসেন মিয়া বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল হোসেন দুইদিনে বড় দুটি চিতল মাছ শিকার করেছে। মাছটি দেখতে দুর দুরান্ত থেকে শতশত মানুষ ভীড় জমিয়েছে।
ধরলা নদীতে আবারও ধরা ধরা পড়ল ৮ কেজি ওজনের চিতল
ধরলা নদীতে আবারও ধরা ধরা পড়ল ৮ কেজি ওজনের চিতল
কুড়িগ্রাম প্রতিনিধি :বর্ষা মৌসুম আসতে না আসতেই বৃষ্টির পানিতে দেখা মিল চিতল মাছের ভের। গত তিন দিনের ব্যাবধানে বঁড়শিতে ধরা পড়েছে বড় চিতল মাছ। যার ওজন ৮কেজি বেশি। ধললা নদীতে এ বিরাট চিতল মাছটি বঁড়শি দিয়ে শিকার করেন শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। বঁড়শিতে বিরাট মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে শতশত উৎসুক জনতা ভীড় করেন নদীর তীরে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বঁড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে রোববার
সকাল থেকে সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষন বসে থেকেও কোন মাছ শিকার করতে পারেননি তিনি। বিকাল বেলা নিরাশ হয়ে বাড়ী ফিরবেন ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বঁড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। এরপর প্রায় এক ঘন্টা চলে শিকারী আর মাছের খেলা। অবশেষে শিকারীর কৌশলের কাছে হার মেনে বঁড়শিতে উঠে আসে ৮ কেজি ওজনের বিরাট চিতল মাছ। তিনি এর আগেও গত বৃস্পতিবার একই সময় একই স্থানে ৭ কেজি
ওজনের চিতল মাছ বঁড়শিতে ধরেছেন। প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বঁড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারী তখন সুতা ছেড়ে দেন। আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারী সুটা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন। এভাবে অনেকক্ষণ পর শিকারী মাছটি ধরতে সক্ষম হন। এ প্রসঙ্গে বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর হোসেন মিয়া বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল হোসেন দুইদিনে বড় দুটি চিতল মাছ শিকার করেছে। মাছটি দেখতে দুর দুরান্ত থেকে শতশত মানুষ ভীড় জমিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত