ধর্ষণ
মামলায় গ্রেপ্তার হলেন ভারতীয় ক্রিকেটার শিবালিক শর্মা। গুজরাটের সেই ক্রিকেটারকে
সোমবার রাজস্থান পুলিশ গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শিবালিকের নামে
দেশটির যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় অভিযোগ জমা পড়েছিল।
এ নিয়ে তদন্তের পর শিবালিককে
গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
অভিযোগে বলা হয়,
শিবালিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। যেখানে এক নারীর সঙ্গে ২০২৩ সালের
ফেব্রুয়ারিতে বডোদরায় আলাপ হয়েছিল দু’জনের। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে।
দু’জনের পরিবারও দেখা করে। ২০২৩ সালের অগস্টে শিবালিকের পরিবার যোধপুরে
গিয়েছিল। সেই সময়ই বাগদান হয়।
তবে বাগদানের পর
শিবালিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় অভিযোগকারীর। ২০২৪ সালের অগস্টে সেই নারী
বডোদরায় গিয়েছিলেন। সেই সময় শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্য জায়গায়
বিয়ের কথা ভাবছে। এর পরেই পুলিশে অভিযোগ জানান সেই নারী। সেই অভিযোগের ভিত্তিতেই
চলে তদন্ত। এর পরেই সোমবার শিবালিককে গ্রেপ্তার করা হয়।
শিবালিক ভারতের প্রথম
শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলেছেন। বাঁহাতি ব্যাটার ১০৮৭ রান করেছেন। ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন শিবালিক শর্মা।
১৩টি লিস্ট এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। বডোদরার হয়ে শেষ ম্যাচ
খেলেছেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। প্রথম ইনিংসে তিনি ৬৪ রান করেছিলেন। দ্বিতীয়
ইনিংসে করেছিলন ১৮ রান।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন ভারতীয় ক্রিকেটার শিবালিক শর্মা। গুজরাটের সেই ক্রিকেটারকে সোমবার রাজস্থান পুলিশ গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শিবালিকের নামে দেশটির যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় অভিযোগ জমা পড়েছিল।এ নিয়ে তদন্তের পর শিবালিককে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।অভিযোগে বলা হয়, শিবালিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। যেখানে এক নারীর সঙ্গে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বডোদরায় আলাপ
হয়েছিল দু’জনের। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। দু’জনের পরিবারও দেখা করে। ২০২৩ সালের অগস্টে শিবালিকের পরিবার যোধপুরে গিয়েছিল। সেই সময়ই বাগদান হয়।তবে বাগদানের পর শিবালিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় অভিযোগকারীর। ২০২৪ সালের অগস্টে সেই নারী বডোদরায় গিয়েছিলেন। সেই সময় শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্য জায়গায় বিয়ের কথা ভাবছে। এর পরেই পুলিশে অভিযোগ জানান সেই নারী। সেই অভিযোগের ভিত্তিতেই চলে
তদন্ত। এর পরেই সোমবার শিবালিককে গ্রেপ্তার করা হয়। শিবালিক ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলেছেন। বাঁহাতি ব্যাটার ১০৮৭ রান করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন শিবালিক শর্মা। ১৩টি লিস্ট এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। বডোদরার হয়ে শেষ ম্যাচ খেলেছেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। প্রথম ইনিংসে তিনি ৬৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলন ১৮ রান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত