মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০’টা থেকে ১১’টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও মানববন্ধন করেন অভিভাবক ও এলাকার সাধারন মানুষ।
মানববন্ধন থেকে স্থানীয় ইউপি সদস্য একরামুল হক সহ একাধিক অভিভাবক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইনুল হক ইফসির বিরুদ্ধে নতুন কমিটি গঠন ও বিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন। এসময় তারা আরো অভিযোগ করে বলেন, তিনি প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এলাকাবাসী ও অভিভাবকদের না জানিয়ে এককভাবে সবকিছু করছেন। প্রতিবাদকারিরা বিধি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রধান শিক্ষক সহ যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আইনুল হক ইফসি বলেন, সরকারি বিধি অনুসরন করেই আগামীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মাত্র।
দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম
দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম
মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০’টা থেকে ১১’টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও মানববন্ধন করেন অভিভাবক ও
এলাকার সাধারন মানুষ। মানববন্ধন থেকে স্থানীয় ইউপি সদস্য একরামুল হক সহ একাধিক অভিভাবক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইনুল হক ইফসির বিরুদ্ধে নতুন কমিটি গঠন ও বিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন। এসময় তারা আরো অভিযোগ করে বলেন, তিনি প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এলাকাবাসী ও অভিভাবকদের
না জানিয়ে এককভাবে সবকিছু করছেন। প্রতিবাদকারিরা বিধি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রধান শিক্ষক সহ যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আইনুল হক ইফসি বলেন, সরকারি বিধি অনুসরন করেই আগামীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মাত্র।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত