শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত ডিবি থেকে হারুনকে বদলি

ডিবি থেকে হারুনকে বদলি

মো: আবুল খায়ের (বিশেষ প্রতিনিধি):

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।



 বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।



একই আদেশে হারুনের স্থলে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধানের পদে নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান। এর আগে তিনি ডিএমপি লজিসটিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে কর্মরত ছিলেন।


খুঁজুন