শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি

ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।



ডিএমপির আদেশে বদলি হওয়া তিন কর্মকর্তাদের মধ্যে যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকারকে এডমিন এন্ড গোয়েন্দা দক্ষিণে, ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে ডিবির উত্তরে এবং ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার(অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।



এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

খুঁজুন