ভারতের রাজধানী দিল্লিতে আবারো জেঁকে বসেছে শীত। সেখানে আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
দিল্লিতে আগামী ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু দিল্লিই নয়, প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল, উত্তরাখাণ্ড ও জম্মু কাশ্মীর। হিমাচল প্রদেশ, উত্তরাখাণ্ড এবং জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতের খবর পাওয়া গেছে। তীব্র শীতের কারণে উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কুয়াশার কারণে, বিমান ও রেলের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।
দিল্লিতে আবারো জেঁকে বসছে শীত
দিল্লিতে আবারো জেঁকে বসছে শীত
ভারতের রাজধানী দিল্লিতে আবারো জেঁকে বসেছে শীত। সেখানে আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।দিল্লিতে আগামী ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
করেছে আবহাওয়া দপ্তর। শুধু দিল্লিই নয়, প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল, উত্তরাখাণ্ড ও জম্মু কাশ্মীর। হিমাচল প্রদেশ, উত্তরাখাণ্ড এবং জম্মু কাশ্মীরে প্রবল
তুষারপাতের খবর পাওয়া গেছে। তীব্র শীতের কারণে উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কুয়াশার কারণে, বিমান ও রেলের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত