সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ায় দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া: জেলেনস্কি

দক্ষিণ এশিয়ায় দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া: জেলেনস্কি

রাশিয়া শস্য রপ্তানি চুক্তি স্থগিত করায় রবিবার থেকে ইউক্রেনের সমুদ্রসীমায় শস্য রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় ইউক্রেন থেকে কোনো শস্যবাহী জাহাজ ছেড়ে যায়নি।

শস্য রপ্তানি বন্ধ হওয়া নিয়ে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল। জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তি করে দুই দেশ। চুক্তির পর ৮০ লাখ টন শস্য রপ্তানি করেছে ইউক্রেন। শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর চুক্তিটি স্থগিত করে মস্কো। এর ফলে বিশ্বজুড়ে নতুন করে খাদ্যসঙ্কটের আশঙ্কা করা হচ্ছে। 

খুঁজুন