নরসিংদীতে
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বোতাম টিপে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার
কারখানা উদ্বোধন করেন তিনি।
এরপর
দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া
সার কারখানা উদ্বোধন উপলক্ষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর
অবমুক্ত করেন শেখ হাসিনা।
এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে নরসিংদী পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেল ৩টার দিকে
নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত
জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে উঠবেন
প্রধানমন্ত্রী।
এদিকে নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন।
জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার
উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫
হাজার ৫০০ কোটি টাকা।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন
নরসিংদীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বোতাম টিপে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন তিনি।এরপর দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন উপলক্ষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম
ও সিলমোহর অবমুক্ত করেন শেখ হাসিনা। এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে নরসিংদী পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেল ৩টার দিকে নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে উঠবেন প্রধানমন্ত্রী। এদিকে নরসিংদীর পলাশে দক্ষিণ
এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত