ডলারের দামে অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে, ব্যাংকগুলো গ্রাহকদের কাছে তার চেয়ে ১০ টাকারও বেশি দরে বিক্রি করছে। আর খোলাবাজারে ডলার রেকর্ড দামে ১১২ টাকায় বিক্রি হয়েছে। এমনকি ব্যাংকগুলোও ১০৫ থেকে ১০৮ টাকা দরে গ্রাহকদের কাছে বিক্রি করছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বৃহস্পতিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো.জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে।
এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ডলারের দামে এই অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে অনুরোধ করেছেন এফবিসিসিআই’র প্রধান।’ এরই পরিপ্রেক্ষিতে ডলারের দাম চড়া করে যেসব মানিচেঞ্জার ও ব্যাংকগুলো মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।’ জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডলার নিয়ে কারসাজি করলে লাইসেন্স বাতিল
ডলার নিয়ে কারসাজি করলে লাইসেন্স বাতিল
ডলারের দামে অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে, ব্যাংকগুলো গ্রাহকদের কাছে তার চেয়ে ১০ টাকারও বেশি দরে বিক্রি করছে। আর খোলাবাজারে ডলার রেকর্ড দামে ১১২ টাকায় বিক্রি হয়েছে। এমনকি ব্যাংকগুলোও ১০৫ থেকে ১০৮ টাকা দরে গ্রাহকদের কাছে বিক্রি করছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও
নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’বৃহস্পতিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো.জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে।এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ডলারের দামে এই অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে
অনুরোধ করেছেন এফবিসিসিআই’র প্রধান।’ এরই পরিপ্রেক্ষিতে ডলারের দাম চড়া করে যেসব মানিচেঞ্জার ও ব্যাংকগুলো মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিরাজুল ইসলাম।তিনি বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।’ জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত