যুক্তরাষ্ট্রের মুদ্রার বিরুদ্ধে ব্যাপক দুর্বল হয়েছে
রাশিয়ার রুবল। মার্কিন ডলারের বিপরীতে ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে রুশ
কারেন্সির মান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ায় বিদ্রোহ শুরু
করে ওয়াগনার বাহিনী। ইতোমধ্যে রক্তপাত এড়াতে দাঙ্গা থেকে সরে এসেছে তারা। তবে এরই
মাঝে দেশটির মুদ্রার ব্যাপক পতন ঘটেছে।
সোমবার (২৬ জুন) রুশ কারেন্সির অবনমন ঘটেছে ২ দশমিক ১
শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৬ দশমিক ৫০ রুবলে। এর আগে যা ছিল ৮৭ দশমিক
২৩। ২০২২ সালের মার্চের পর তা সবচেয়ে কম।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রার বিপরীতেও রাশিয়ার
কারেন্সির অবমূল্যায়ন ঘটেছে। যে হার ২ দশমিক ২ শতাংশ। প্রতি ইউরোর দাম নিষ্পত্তি
হয়েছে ৯৪ দশমিক ৩৭ রুবলে।
চীনা মুদ্রার বিপক্ষে শক্তি হারিয়েছে রুশ কারেন্সি। যে হার
২ দশমিক ১ শতাংশ। এক ইউয়ানের দর দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ রুবলে।
গত শনিবার রাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডন
থেকে ভাড়াটে সেনাদের প্রত্যাহার করে নেন ইয়েভজেনি প্রিগোজিন। এক চুক্তির অধীনে
বিগ্রহ থেকে সরে আসে তারা।
এতে রুশ রাজধানী মস্কোতে তাদের অগ্রগতি থেমে যায়। তবে
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি
ওয়াগনার বাহিনী।
রাশিয়ায় এ অস্থিরতায় সপ্তাহজুড়েই রুবলের মূল্যমান হ্রাস
পাচ্ছে। দেশটির আন্তঃব্যাংকেও মুদ্রাটির রেকর্ড বিনিময় হার কমেছে। রুশ বাণিজ্যিক ব্যাংকগুলোতে
প্রতি গ্রিনব্যাক বিক্রি হচ্ছে ৯০ রুবলে।
ডলারের বিপরীতে রুবলের মানে ধস
ডলারের বিপরীতে রুবলের মানে ধস
যুক্তরাষ্ট্রের মুদ্রার বিরুদ্ধে ব্যাপক দুর্বল হয়েছে রাশিয়ার রুবল। মার্কিন ডলারের বিপরীতে ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে রুশ কারেন্সির মান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ায় বিদ্রোহ শুরু করে ওয়াগনার বাহিনী। ইতোমধ্যে রক্তপাত এড়াতে দাঙ্গা থেকে সরে এসেছে তারা। তবে এরই মাঝে দেশটির মুদ্রার ব্যাপক পতন ঘটেছে।সোমবার (২৬ জুন) রুশ কারেন্সির অবনমন ঘটেছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি
ডলারের মূল্য স্থির হয়েছে ৮৬ দশমিক ৫০ রুবলে। এর আগে যা ছিল ৮৭ দশমিক ২৩। ২০২২ সালের মার্চের পর তা সবচেয়ে কম।ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রার বিপরীতেও রাশিয়ার কারেন্সির অবমূল্যায়ন ঘটেছে। যে হার ২ দশমিক ২ শতাংশ। প্রতি ইউরোর দাম নিষ্পত্তি হয়েছে ৯৪ দশমিক ৩৭ রুবলে।চীনা মুদ্রার বিপক্ষে শক্তি হারিয়েছে রুশ কারেন্সি। যে হার ২ দশমিক ১ শতাংশ। এক ইউয়ানের দর দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ রুবলে।গত শনিবার রাতে
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডন থেকে ভাড়াটে সেনাদের প্রত্যাহার করে নেন ইয়েভজেনি প্রিগোজিন। এক চুক্তির অধীনে বিগ্রহ থেকে সরে আসে তারা।এতে রুশ রাজধানী মস্কোতে তাদের অগ্রগতি থেমে যায়। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি ওয়াগনার বাহিনী। রাশিয়ায় এ অস্থিরতায় সপ্তাহজুড়েই রুবলের মূল্যমান হ্রাস পাচ্ছে। দেশটির আন্তঃব্যাংকেও মুদ্রাটির রেকর্ড বিনিময় হার কমেছে। রুশ বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রতি গ্রিনব্যাক বিক্রি হচ্ছে ৯০ রুবলে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত