শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর দোকান খুলেছেন বঙ্গবাজার ব্যবসায়ীরা

দোকান খুলেছেন বঙ্গবাজার ব্যবসায়ীরা

পোড়া ক্ষতের মত একটু একটু করে নিজেদের আর্থিক ক্ষতি পুষিয়ে আবারও ভাগ্য বদলের চেষ্টা করছেন বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা। ছুটির পর দোকান খুলে তারা বলছেন, ঈদের আগে সহানুভূতিশীল হয়ে অনেকে আসলেও ছুটির পর ক্রেতা পাচ্ছেন না তারা। এছাড়া প্রচণ্ড রোদে ছাতা পেতে দোকান চালানোও কঠিন বলে জানান তারা।

 প্রায় পঞ্চাশজন ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে বেচাবিক্রির আশায় বসেছেন। ক্ষতিগ্রস্ত দোকান-মালিকদের দাবি, ঈদের আগে কর্মচারিরা কিছু টাকা ক্ষতিপূরণ পেলেও এখনো পর্যন্ত দোকান মালিকরা কোনো ক্ষতিপূরণ পাননি। এদিকে যেসব কর্মচারীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদখরচ দেয়া হয়েছিল, তাদের অনেকেই টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। পোড়া ক্ষত শুকাতে সময় লাগবে জেনে এখানকার ব্যবসায়ীরা প্রচণ্ড রোদ আর আসছে বর্ষায় বৃষ্টি থেকে তাদের মালামাল বাচাতে মাথার ওপর একটি ছাদের দাবি জানিয়েছেন।  

খুঁজুন