মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে খনন করা বালু বাল্কহেড থেকে পাড়ে নামানোর সময় ড্রেজার মেশিন ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।
মৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার আলাউদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের খনন চলছে। খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে নামানোর হচ্ছিল ড্রেজার দিয়ে। সোমবার দুপুরে বালু পাড়ে নামানোর সময় বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি উল্টে ডুবে যায়। এসময় ড্রেজারটিতে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। এসময় জেগে থাকা দুই শ্রমিক তীরে উঠতে পারলেও আটকা পড়েন ঘুমন্ত তিনজন। স্থানীয় লোকজন ও শ্রমিকরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। এসময় ড্রেজারের কেবিনে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে খনন করা বালু বাল্কহেড থেকে পাড়ে নামানোর সময় ড্রেজার মেশিন ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।মৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগাড়া
উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার আলাউদ্দিন (৪৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের খনন চলছে। খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে নামানোর হচ্ছিল ড্রেজার দিয়ে। সোমবার দুপুরে বালু পাড়ে নামানোর
সময় বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি উল্টে ডুবে যায়। এসময় ড্রেজারটিতে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। এসময় জেগে থাকা দুই শ্রমিক তীরে উঠতে পারলেও আটকা পড়েন ঘুমন্ত তিনজন। স্থানীয় লোকজন ও শ্রমিকরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। এসময় ড্রেজারের কেবিনে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত