সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দশম বর্ষে পদার্পণ: নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

দশম বর্ষে পদার্পণ: নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

হৃদি চিরান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

সাফল্যের নয়টি বছর শেষ করে এক দশকে পদার্পণ করলো জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের প্রথম সংগঠন জাককানইবি সাংবাদিক সমিতি(জাককানইবিসাস)। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৩ মে ) সকাল ১১ টাই বৃক্ষ রোপণের মাধ্যমে শুরু হয়  বিভিন্ন আয়োজন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর আতাউর রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ। 


প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো সংগঠন সাংবাদিক সমিতি নয় বর্ষ শেষ করে দশম বর্ষে পদার্পণ করেছে। সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠাকালে কিছু তরুণ মেধাবীর হাতে গড়ে উঠেছিলো। সকলের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নিয়ে সংগঠনটি আজ এই অবস্থানে এসে পৌঁছেছে। ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা স্লোগানকে বুকে ধারণ করে নিরলসভাবে সকলের স্বার্থে  কাজ করে চলেছে সাংবাদিক সমিতি।"


উল্লেখ্য যে, ২০১৫ সালের ১২ মে একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে কার্যক্রম শুরু করে এই নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গত ১২ মে এক দশম বর্ষে  পদার্পণ করেছে এই সংগঠনটি। নানা জটিলতার কারণে ১২ মে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা সম্ভব না হওয়াই ১৩ মে (সোমবার) বৃক্ষ রোপণ, শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন যোক্তিক আন্দোলনে নিরলস ও নিঃস্বার্থভাবে সবার জন্য কাজ করে চলেছে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এক দশক পদার্পণ করা এই সংগঠনটির আগামী পথচলা শুভ হউক এই কামনা করি।

খুঁজুন