মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দশমিনায় এসআইয়ের বিরুদ্ধে নারী সহকর্মীর সাথে পরকিয়ার অভিযোগে

দশমিনায় এসআইয়ের বিরুদ্ধে নারী সহকর্মীর সাথে পরকিয়ার অভিযোগে

মো: নাঈম হোসাইন দশমিনা (পটুয়াখালী) :

পটুয়াখালী দশমিনায় মো. মেহেদী হাসান নামে এক এসআইয়ের বিরুদ্ধে নারী সহকর্মীর সাথে পরকিয়া প্রেমে ও ঘুস দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দশমিনা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারী সহকর্মীর স্বামী মো. রুহুল আমিন রুবেল বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ডিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের ইউনুছ জোমাদ্দারের ছেলে রুহুল আমিন রুবেলের শ্বশুর সোহরাব বিশ্বাসের সাথে তার ছোট ভাই ফিরোজ বিশ্বাসের পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের সূত্র ধরে রুবেলের শ্বশুর এসআই মেহেদী হাসানের মাধ্যমে দশমিনা থানায় লিখিত অভিযোগ দেন। শ্বশুরের দেয়া অভিযোগের সুত্র ধরে রুবেলের স্ত্রী মুলাদী থানার পুলিশ সদস্য ফাতিমা বেগমের সাথে এসআই মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ছাড়াও  এসআই মেহেদী বাদী রুবেলকে চলতি বছরের ৩০ মে মারধর করেন এবং রুবেলের বাবা ইউনুছ জোমাদ্দারকে আটকে ১০ হাজার ঘুস দাবি করেন। মামলায় আরও দাবি করা হয়, দশমিনা থানার এসআই মেহেদী হাসান রুবেলের স্ত্রী ফাতিমা বেগমের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে রুবেলের লাখ লাখ টাকার ক্ষতি, বিভিন্ন সময় মারধর ও নানাভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় পুলিশ সদস্য  ফাতিমা  বেগমের স্বামী রুহুল আমিন রুবেল এসআই মেহেদীকে প্রধান আসামী করে স্ত্রীর বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে দশমিনা থানার এসআই মেহেদী হাসান বলেন, আপনি কল রেকডিং করবেন। থানায় আসেন। কথা হবে।

খুঁজুন