মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দশমিনায় গোখরা সাপে কামড়ে এক ছাত্রের মৃত্যু

দশমিনায় গোখরা সাপে কামড়ে এক ছাত্রের মৃত্যু

মোঃ নাঈম হোসাইন দশমিনা (পটুয়াখালী) :

পটুয়াাখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নে গোখরা সাপর কামড়ে সৌরভ (১০) নামে এক শিশুর মৃত্য হয়েছে। সাপে কাটার পর পরিবার লোকেরা চিকিৎসকের পরিবর্তে ওঝাকে খবর দিয়ে বাড়িতে আনেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ মে) আলিপুর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের আলী হোসেন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। সৌরভ ওই গ্রামের মো.খবির খলিফা ছোট ছেলে।

পারিবারিক সুত্র  জানা যায় পূর্ব আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প ম শ্রেণীর ছাত্র ছিলেন সৌরভ।

সৌরভ বাবা খবির খলিফা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির সামনে পুকুরে আমার বাড়ির একটি শিশু  পরে গেলে তাকে  উঠানোর সময় আমার ছেলের ডান পায়ে গোখরা সাপে কাম দেয়।

কিছুক্ষণ পরে চিৎকার করলে আমি তাকে উঠিয়ে বাসায় নিয়ে আসি। তখন আমার পরিবারের লোকজন চিৎকার করলে এলাকার অনেক মানুষ এক্ষেত্রে হয়ার পরে। তাৎক্ষণিক আমার পরিবারের ও স্থানীয় লোকেরা পার্শ্ববর্তী উপজেলার গলাচিপা থানার বকুলবাড়িয়া ইউনিয়নের মো.মনির হোসেন নামে এক ওঝাকে খবর দিলে বাড়িতে এসে ওঝা ঝাড়পোক করেন। 

তবে ওই ওঝা শেষ পর্যন্ত ঝারপোক দাও ব্যর্থ হয়ে পরেন। পরে সৌরভে শারীরিক অবস্থার অবনতি হয়।এরপরে  সৌরভকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরে  আনুমানিক  রাতে ৯ টার  সময়  চিকিৎসা দিন অবস্থা মারা জায়। 

এর আগে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমানকে পরিবারের লোকজনেরা মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন,সাপে কাটা রোগীর চিকিৎসার 'অ্যান্টিভেনম' আমাদের হাসপাতালে নেই। তাই আপনারা সাপে কাটার রোগীকে অতি দ্রুত পটুায়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খুঁজুন