সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দশমিনায় নবাগত ইউএনও'র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

দশমিনায় নবাগত ইউএনও'র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

মোঃ নাঈম হোসাইন,দশমিনা (পটুয়াখালী) :

পচুয়াখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরা’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দশমিনা ইউএনও'র কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিল, সিনিয়র সহ-সভাপতি মোসা. মোর্শেদা বেগম, সহ-সভাপতি তহমিনা সুলতানা (মিনা), সাধারন সম্পাদক মো. মোসারেফ হোসেন, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, বিপ্লব দেবনাথ, কেয়া বেগম, মো. জামাল হোসেন ও তরিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, দশমিনাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সব কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান  জানাই। সবাই পাশে থাকলে সব ভালো কাজ করা সম্ভব।

খুঁজুন