কামরুজ্জামান টুটুল ঃ
সোমবার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে সে সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়। হোসেন উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে। হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম।
হোসেনের স্ত্রী তানিয়া আক্তার জানান, তার স্বামী গত ৫ মাস আগে দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়। তখন পুলিশ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করায়। ঘটনার প্রায় ১ সপ্তাহ পরে সোমবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।
মোহাম্মদ হোসেন ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। তার একটি শিশু সন্তান রয়েছে।
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের মৃত্যু
কামরুজ্জামান টুটুল ঃ সোমবার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে সে সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়। হোসেন উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে। হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ
আলম।হোসেনের স্ত্রী তানিয়া আক্তার জানান, তার স্বামী গত ৫ মাস আগে দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়। তখন পুলিশ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি
করায়। ঘটনার প্রায় ১ সপ্তাহ পরে সোমবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।মোহাম্মদ হোসেন ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। তার একটি শিশু সন্তান রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত