সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দুই দিনে সারাদেশে ৪৫টি যানবাহনে আগুন

দুই দিনে সারাদেশে ৪৫টি যানবাহনে আগুন

গত শনিবার (২৮ অক্টোবর) এবং রবিবারের হরতালে সারাদেশে ৪৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৭টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে। তবে অর্ধেক ঘটনা ঘটেছে খোদ রাজধানীতে।

এসব ঘটনায় ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ এবং সিএনজি চালিত একটি অটোরিকশা পুড়ে যায়।

যানবাহন ছাড়াও পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার এবং রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ১টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৪৫টি ঘটনার মধ্যে ২৭টিই ঘটেছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে হরতালের দিনে ঢাকায় চারটি আগুন দেওয়ার ঘটনা আছে, ঢাকার বাইরে এই সংখ্যা ৯টি।

শুধুমাত্র ঢাকা বিভাগেই দুই দিনে ৪১টি, খুলনা বিভাগে দুটি এবং রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

খুঁজুন