হেডিংলিতে প্রথম ইনিংসে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে যাত্রা শুরু, এরপর সেই সেঞ্চুরির ধারা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত। ঋষভ পান্ত যেন এবার নিজের ব্যাটিং শৈলীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন। দুই ইনিংসেই শতকের দেখা পেয়ে বিরল এক রেকর্ডে নাম লেখালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।
একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা উইকেটকিপার ব্যাটার হিসেবে ইতিহাসে পান্ত এখন দ্বিতীয় নাম। এর আগে এ অনন্য কীর্তি ছিল কেবল জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪২ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯৯ রান করেছিলেন ফ্লাওয়ার।
প্রায় দুই দশক পর সেই রেকর্ড স্পর্শ করলেন পান্ত। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো ব্যাটার হিসেবে একমাত্র পান্তই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন।
অবশ্য ভারতের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার তিনি। এই তালিকায় তার আগে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (৩ বার), রাহুল দ্রাবিড় (২ বার), বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মা—যারা একবার করে করেছেন এই কীর্তি।
চতুর্থ দিন শেষে, হেডিলিং টেস্ট জমে উঠেছে। ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটেই ২১ রান তুলেছে ইংল্যান্ড।চতুর্থ দিনের শেষ বিকেলে আধা ঘণ্টার মতো ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। সেই সময়টা বেশ ভালোভাবেই পার করেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। হেডিংলিতে জিততে হলে শেষ দিনে আরও ৩৫০ রান করতে হবে স্বাগতিকদের। সফরকারী ভারতের চাই ১০ উইকেট।
দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে পন্তের অনন্য রেকর্ড
দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে পন্তের অনন্য রেকর্ড
হেডিংলিতে প্রথম ইনিংসে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে যাত্রা শুরু, এরপর সেই সেঞ্চুরির ধারা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত। ঋষভ পান্ত যেন এবার নিজের ব্যাটিং শৈলীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন। দুই ইনিংসেই শতকের দেখা পেয়ে বিরল এক রেকর্ডে নাম লেখালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা উইকেটকিপার ব্যাটার হিসেবে ইতিহাসে পান্ত এখন দ্বিতীয় নাম। এর আগে এ অনন্য কীর্তি ছিল কেবল জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ২০০১ সালে হারারেতে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪২ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯৯ রান করেছিলেন ফ্লাওয়ার।প্রায় দুই দশক পর সেই রেকর্ড স্পর্শ করলেন পান্ত। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো ব্যাটার হিসেবে একমাত্র পান্তই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন।অবশ্য ভারতের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার তিনি। এই তালিকায় তার আগে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (৩ বার), রাহুল দ্রাবিড় (২ বার), বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি
ও রোহিত শর্মা—যারা একবার করে করেছেন এই কীর্তি।চতুর্থ দিন শেষে, হেডিলিং টেস্ট জমে উঠেছে। ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটেই ২১ রান তুলেছে ইংল্যান্ড।চতুর্থ দিনের শেষ বিকেলে আধা ঘণ্টার মতো ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। সেই সময়টা বেশ ভালোভাবেই পার করেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। হেডিংলিতে জিততে হলে শেষ দিনে আরও ৩৫০ রান করতে হবে স্বাগতিকদের। সফরকারী ভারতের চাই ১০ উইকেট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত