২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড l এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ কোটি ৩৭ লাখ টাকা। এই বছরের আগস্ট মাসে বিগত আগস্ট মাসের তুলনায় ৪০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।
২০২৫ সালের জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা। এই বছরের জুলাই-আগস্ট এই দুই মাসের রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এই বছরের আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের আগস্ট মাসে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ কোটি ১৫ লাখ টাকা। এই বছরে আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে এই বছরের আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হজার ৪৪২ কোটি টাকা যা গত বছরের আগস্ট মাসের একই খাতে আদায়কৃত ৬ হাজার ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার চাইতে ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে এই বছরে আগস্ট মাসের আদায়ের প্রবৃদ্ধির হার ২৪.১৭ শতাংশ।
২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট মাসে এই খাতে আদায় ছিল ৮০০৭.৬২ কোটি টাকা। আইবাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব এই বছরের সেপ্টেম্বর মাসে জমা হওয়ার কারণে এই খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
এনবিআর জানায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এই ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের নিবেদিতপ্রাণ কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মতো যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজের গর্বিত অংশীদার হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।
দুই মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন
দুই মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন
২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড l এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ কোটি ৩৭ লাখ টাকা। এই বছরের আগস্ট মাসে বিগত আগস্ট মাসের তুলনায় ৪০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।২০২৫ সালের জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা।
এই বছরের জুলাই-আগস্ট এই দুই মাসের রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।এই বছরের আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের আগস্ট মাসে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ কোটি ১৫ লাখ টাকা। এই বছরে আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।আয়কর ও ভ্রমণ কর খাতে এই বছরের আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হজার ৪৪২ কোটি টাকা যা গত বছরের আগস্ট মাসের একই খাতে আদায়কৃত ৬ হাজার ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার চাইতে ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে এই বছরে আগস্ট মাসের আদায়ের প্রবৃদ্ধির হার
২৪.১৭ শতাংশ।২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট মাসে এই খাতে আদায় ছিল ৮০০৭.৬২ কোটি টাকা। আইবাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব এই বছরের সেপ্টেম্বর মাসে জমা হওয়ার কারণে এই খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।এনবিআর জানায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এই ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের নিবেদিতপ্রাণ কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মতো যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজের গর্বিত অংশীদার হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত