নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গা সড়কে ব্যাটারী চালিত অটো রিকশা উল্টে শাহীন মিয়া (২৬) নামের ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানির বিক্রয়কর্মী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উৎরাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর পয়েন্ট হামিদ ডিস্ট্রিবিউশন থেকে অটোরিকশায় মালামাল ভরে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় অটোরিকশার পেছনের দিকে মালামাল তুলে চালকের দু'পাশে বসেন দেলোয়ার ও শাহীন।
কিন্তু ভেজা বালু চলাচলকারী ট্রাক টাক্টরের দারা সৃষ্ট গর্ত থাকায় সড়কে খানাখন্দের মাঝে উলটে পড়ে যায়। দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উৎরাইল বাজারে সামনে অটোটি উল্টে শাহীন নীচে চাপা পড়ে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে দুর্গাপুর থানার উপ পরিদর্শক সৌরভ সাহা জানান, সুরতহাল রিপোর্ট প্রক্রিয়া চলছে।
দুর্গাপুর ভাঙ্গা সড়কে অটোরিকশা উল্টে বিক্রয় কর্মী নিহত
দুর্গাপুর ভাঙ্গা সড়কে অটোরিকশা উল্টে বিক্রয় কর্মী নিহত
নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গা সড়কে ব্যাটারী চালিত অটো রিকশা উল্টে শাহীন মিয়া (২৬) নামের ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানির বিক্রয়কর্মী নিহত হয়েছেন।রবিবার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উৎরাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,
রোববার দুপুরে ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর পয়েন্ট হামিদ ডিস্ট্রিবিউশন থেকে অটোরিকশায় মালামাল ভরে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় অটোরিকশার পেছনের দিকে মালামাল তুলে চালকের দু'পাশে বসেন দেলোয়ার ও শাহীন।কিন্তু ভেজা বালু চলাচলকারী ট্রাক টাক্টরের দারা সৃষ্ট গর্ত থাকায় সড়কে খানাখন্দের
মাঝে উলটে পড়ে যায়। দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উৎরাইল বাজারে সামনে অটোটি উল্টে শাহীন নীচে চাপা পড়ে।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে দুর্গাপুর থানার উপ পরিদর্শক সৌরভ সাহা জানান, সুরতহাল রিপোর্ট প্রক্রিয়া চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত