নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে আবারও বালুবাহী হ্যান্ডট্রলি (লড়ি) চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।
তিনি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল।
এ সময় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোর সাথে ধাক্কা লেগে চলন্ত লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে পরে যায় শাকিল।
পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
লাশ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
দুর্গাপুরে বালুবাহী হ্যান্ডট্রলির চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
দুর্গাপুরে বালুবাহী হ্যান্ডট্রলির চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে আবারও বালুবাহী হ্যান্ডট্রলি (লড়ি) চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জ পলিটেকনিক
ইনস্টিটিউটে পড়াশুনা করতো বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল। এ সময় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোর সাথে ধাক্কা লেগে চলন্ত লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে
পরে যায় শাকিল।পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। লাশ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত