শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দুর্গাপুরে দুর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ

দুর্গাপুরে দুর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ

রিফাত আহমেদ রাসেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার বিকেলে পৌরশহরের বিরিশিরি এলাকায় ট্রাক, বাস, অটো রিকশা চালকদের মাঝে এই বিতরণ করা হয়। 

এই সময় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঝানজাইল টেকনিক্যাল কলেজ এন্ড বিএম কলেজের প্রিন্সিপাল ফারুক খান, পৌর মহিলা ওয়ার্ড কাউন্সিলর বিউটি আক্তার, শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সদস্য এস এম রুকনুদ্দিন, জাহাঙ্গীর আলম সহ প্রমূখ। 

শেষে লিফলেট বিতরণ শেষে বিরিশিরি ক্ষুদ্রনীগোষ্ঠী কালচার একাডেমি ও দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের উপর এখনো বাস স্ট্যান্ড রাখার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন আগেই পৌর বাস স্ট্যান্ড জায়গার উদ্বোধন হলেও এখনো এর পূর্ণাঙ্গ রূপ পায়নি। সড়কের উপর যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকায় হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই এলাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনায। তারপর বিরিশিরি কালচারাল একাডেমী মতো ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সামনে গাড়ি দাঁড়িয়ে থাকা সৌন্দর্য হারাচ্ছে প্রতিষ্ঠানটি। অনতিবিলম্বে স্ট্যান্ড স্থানান্তর করে তার জায়গা পুনরুদ্ধার করার দাবি জানান। 

নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরুল আলম জানান, দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। এই সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, অপ্রাপ্ত চালকরা। আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন জানিনেছি এই সড়কটি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এছাড়াও সড়কে প্রতিটি যানবহনের চালকদের বিনয়ী হয়ে প্রতিযোগিতা বন্ধ করে সুশৃংখলভাবে গাড়ি চালাতে আমরা উৎসাহের পাশাপাশি লিফলেট বিতরণ করে আসি। পাশাপাশি সড়কের যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধসহ বিরিশিরি বাস স্ট্যান্ড স্থানান্তরের দাবি জানাচ্ছি।

খুঁজুন