রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দূর্গাপুরে ইট ভাটা লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দূর্গাপুরে ইট ভাটা লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী 

রাজশাহী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এলাকার এ.এস.এম বিক্সিস ইট ভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগটি মিথ্যা বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ওই ইট ভাটার আরেক মালিক কবীর হোসেন।

 আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় নগরীর উপশহর এলাকার বাংলাদেশ সাংবাদিক সংস্থা এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে কবীর হোসেন বলেন, এ.এস.এম ইট ভাটার ৫০ শতাংশ মালিকানা আমার নামে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আমাকে ইট ভাটায় ঢুকতে দিতো না আশরাফ। যার প্রেক্ষিতে মামলা করলে সে মামলারও আদেশ অমান্য করে আশরাফ। 

পরবর্তীতে দুর্গাপুর উপজেলার ইউএনও এর হস্তক্ষেপে আমার ৫০ শতাংশের কাগজ সহ আমাকে ফেরত দেওয়া হয় ও দুর্গাপুর উপজেলার চেয়্যারম্যান নজরুল ইসলামের কাছে সমঝোতার আদেশ দেন তিনি এবং এ বিষয়ে ২ দিন সমঝোতাই বসা হলেও সমাধান  করতে পারেননি।  ক্ষমতার জোরে আশরাফ সন্ত্রাসী বাহিনী দিয়ে  ভাটা দখল করে রাখেন।

তিনি বলেন, আশরাফ একাধিকবার আমার বিরুদ্ধে আদালতে মামলা করলে সে মামলাগুলোর রায় আমার পক্ষে আসে। তারপরও আশরাফ তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিভিন্ন ভাবে হুমকি - ধামকি দিয়ে যাচ্ছে এবং আমাকে আমার ইট ভাটার কাজ করতে দিচ্ছে না। বরং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গতকাল (০২রা অক্টোবর) একটি সংবাদ সম্মেলন করেছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমন মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করে পুনরায় ইটভাটা দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান কোবীর হোসেন।

খুঁজুন