কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ পটুয়াখালী:
কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া উৎসব মূখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বুধবার (২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল প্রতীক) ১৮৬ ভোটের ব্যবধানে ২হাজার ৯শত ২২ ভোট পেয়ে বেসরকারীভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সেলিনা রশিদ শিরিন (স্বতন্ত্র-চশমা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭শত ৩৬ ভোট।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ)-নৌকা প্রতীক-১ হাজার ৮শত ৬৪ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।
নির্বাচনে ইউনিয়নের ১৯হাজার ৯শত ৭৩ জন ভোটারের মধ্যে ১০হাজার ৪শত ৪ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা থেকে ১১ টি ভোট কেন্দ্রে ৬৩টি বুথের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),র্যাব ও পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয় এবং ৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আমড়াগাছিয়া পুলের হাট বাজার,মহিষকাটা বাজার ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন মহাসড়কের প্রবেশদ্বারে নিরাত্তা চৌকি (চেকপোষ্ট) বসানো হয়।এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করে সন্তোষ প্রকাশ করেন ভোট দিতে আসা নারী-পুরুষ ভোটাররা।
এ টি এম মোস্তাফিজুর চেয়ারম্যান নির্বাচিত
এ টি এম মোস্তাফিজুর চেয়ারম্যান নির্বাচিত
কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ পটুয়াখালী:কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া উৎসব মূখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বুধবার (২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল প্রতীক) ১৮৬ ভোটের ব্যবধানে ২হাজার ৯শত ২২ ভোট পেয়ে বেসরকারীভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সেলিনা রশিদ শিরিন (স্বতন্ত্র-চশমা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭শত ৩৬ ভোট। আওয়ামীলীগ মনোনীত
প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ)-নৌকা প্রতীক-১ হাজার ৮শত ৬৪ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।নির্বাচনে ইউনিয়নের ১৯হাজার ৯শত ৭৩ জন ভোটারের মধ্যে ১০হাজার ৪শত ৪ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা থেকে ১১ টি ভোট কেন্দ্রে ৬৩টি বুথের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),র্যাব ও পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয় এবং ৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আমড়াগাছিয়া পুলের হাট বাজার,মহিষকাটা বাজার ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন মহাসড়কের প্রবেশদ্বারে নিরাত্তা চৌকি (চেকপোষ্ট) বসানো হয়।এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করে সন্তোষ প্রকাশ করেন ভোট দিতে আসা নারী-পুরুষ ভোটাররা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত