শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা ঈদ আনন্দেও ব্যস্ত নারী ক্রিকেট দল

ঈদ আনন্দেও ব্যস্ত নারী ক্রিকেট দল

নারী বিশ্বকাপের বাছাইপর্ব পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে। ২০২৫ বিশ্বকাপে অবস্থান নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ বাছাইপর্ব।

সে কারণে নারী ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি মেলেনি। ক্যাম্পে থাকা নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও দলের অন্য সদস্যরা ঈদ উদযাপন করছেন মিরপুরেই।

৩ এপ্রিল বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে রওনা হবে। কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে নারী দলের ক্যাম্প। এর অংশ হিসেবে রবিবারও (৩০ মার্চ) অনুশীলন করেছেন তারা। যদিও এদিন মাঠে পূর্ণাঙ্গ অনুশীলন হয়নি, শুধু ফিল্ডিং অনুশীলন হয়েছে।

সোমবার নারী ক্রিকেটাররা ঈদ উদযাপন করেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। পরিবারের বাইরে থাকা এই ক্রিকেটাররা একসঙ্গে ঈদের সাজে আনন্দ ভাগ করে নিয়েছেন।

বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ সূচি

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশের বাকি ম্যাচগুলোর সূচি:

১৩ এপ্রিল: আয়ারল্যান্ড (দিবারাত্রি)

১৫ এপ্রিল: স্কটল্যান্ড (দিবারাত্রি)

১৭ এপ্রিল: ওয়েস্ট ইন্ডিজ

১৯ এপ্রিল: স্বাগতিক পাকিস্তান

দিনের ম্যাচ শুরু সকাল ১০টায় এবং দিবারাত্রির ম্যাচ দুপুর আড়াইটায়। টুর্নামেন্টের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে।

খুঁজুন