রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঈদ বিজিএফ দরিদ্রদের চাল নিয়ে চেয়াম্যানের চালবাজি

ঈদ বিজিএফ দরিদ্রদের চাল নিয়ে চেয়াম্যানের চালবাজি

ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য ত্রান 

মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ১০ কেজি করে বিজিএফের চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে আবুবকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ জামাদারের বিরুদ্ধে। 

প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ১০কেজি করে চাল দেয়ার কথা 

থাকলেও মাষ্টাররোলে টিপ সই নিয়ে সাড়ে ৭ কেজি করে চাল 

বিতরন করতে দেখা গেছে। এ সময় সাংবাদকর্মীদের উপস্থিতি দেখে চেয়ারম্যান সিরাজ জমাদার চাল বিতরন বন্ধ করে ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন। এতে চরম ক্ষোভ বিরাজ করছে ভূক্তভোগি পরিবারের মধ্যে। 

জানা যায়,ঈদুল আযহা উপলক্ষে আবুবক্করপুর ইউনিয়নে বিজিএফ কার্ডধারী ৭শ’ ১৬ হতদরিদ্র

পরিবারের জন্য ৭হাজার ১শত৬০ মেট্রিকটন চাল বরাদ্দ হয়। ওই চাল নির্দিষ্ট সময়ে বিতরনের কথা থাকলেও আববক্করপুর ইউনিয়নে বিতরন কার্যক্রম শুরু হয় শুক্রবার (৮জুলাই)। বিতরনকারী কর্মকর্তার 

অনুপস্থিতেই শুক্রবার চাল বিতরন কালে সুবিধাভোগি পরিবারের কাছ থেকে মাষ্টারোলে টিপ সই নিয়ে ১০ কেজি চালের পরিবর্তে বিতরন করছেন সাড়ে ৭ কেজি করে। ১০ 

কেজির পরিবর্তে সাড়ে ৭ কেজি চাল দেয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে সুবিধাভোগিদের মধ্যে। চাল বিতরনের অনিয়মের প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা সুবিধাভোগিরা। 

সুবিধাভোগিদের মধ্যে অনেকেরই অভিযোগ,সরকারী ভাবে বরাদ্দ ১০ কেজি চালের মধ্যে তারা পেয়েছেন ৭ থেকে ৮ কেজি। কম পাওয়ার বিষয়ে চেয়ারম্যান ও বিতরন সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে পরবর্তীতে আর চাল দিবেনা বলে জানান। 

নাম প্রকাশ না করার শর্তে ইউপি সদস্যরা জানান, কার্ডধারী ৭শ’১৬ জনের জন্য ১০কেজি করে চাল বরাদ্দ হলেও সকল হতদরিদ্র কার্ডধারী চালের সুবিধা পায়নি। নাম মাত্র চাল বিতরন করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। তবে 

বরাদ্দকৃত বাকী চাল কোথায় গেছে তা তাদের জানা নাই।চাল বিতরনে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা 

আনিসুর রহমান জানান, অনিয়মের বিষয়টি তার জানা নাই তবে খতিয়ে দেখা হবে।

ইউপি চেয়ারম্যান সিরাজ জামাদার এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, হতদরিদ্রদের ঈদ বিজিএফের চাল বিতরনে অনিয়ম করলে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে 

জানানো হবে। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

খুঁজুন