শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঈদ উপলক্ষে গাজীপুরে শিল্প পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে গাজীপুরে শিল্প পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে গাজীপুর জেলার শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, স্প্যারো গার্মেন্টসের এমডি শোভন ইসলাম, জিএমপি'র অতিরিক্ত কমিশনার ইলতুৎমিশসহ বিভিন্ন কারখানার মালিক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ এবং বিকেএমইএ'র নেতারা।

খুঁজুন