পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। ৪ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে গত ১২ মে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। ৪ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে গত ১২ মে সড়ক পথে
যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এ প্রেক্ষিতে জ্বালানি ও
খনিজসম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত