শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদে ঢাকা ছাড়ছে ৬৫ লাখ মানুষ

ঈদে ঢাকা ছাড়ছে ৬৫ লাখ মানুষ

ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ মানুষ ঢাকা ছাড়েন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমন তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেন তিনি। গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

মন্ত্রী চারটি অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি ফেসবুকে পোস্ট করেন।

এতে দেখা যায়, শুক্রবার ও শনিবারে রবির মোট ১৫ লাখ ৪৫ হাজার, গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৬৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

তবে সংশ্লিষ্টরা মনে করেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

খুঁজুন