শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদে উপহারের ঘর পাবে প্রায় ৩৩ হাজার পরিবার

ঈদে উপহারের ঘর পাবে প্রায় ৩৩ হাজার পরিবার

তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৬৫ হাজারের বেশি পরিবার। এমন পরিকল্পনা ও কর্মসূচি নিয়েই নির্মাণ কাজ করছে আশ্রয়ণ-২ প্রকল্প। এরইমধ্যে অর্ধেক বাড়ি প্রস্তুত হয়ে গেছে।

আনুষ্ঠানিকভাবে ২৬ এপ্রিল ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতরের আগে এই ঘরগুলো সংশ্লিষ্ট পরিবারের জন্য ঈদের উপহার বলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

তারা জানান, তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরের পরিকল্পনা ছিল আমাদের।সে লক্ষ্যেই নির্মাণকাজ চলছে। এরইমধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর নির্মাণ হয়ে গেছে। ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা গেলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে। জানা যায়, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। তবে এসব ঘরে এর মধ্যে বেশকিছু ত্রুটি পেয়েছে সরকার। ফলে ত্রুটি চিহ্নিত করে তৃতীয় ধাপে সমাধান করেই নির্মাণ করা হচ্ছে ঘর। তাই ব্যয়ও বেড়েছে আগের তুলনায় ৬৯ হাজার টাকা।

খুঁজুন