দেশে প্রবাসী আয়ের পালে বইছে সুবাতাস। কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসীরা রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছেন দেশে, যার ফলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্সের এই জোয়ারে আগের সব রেকর্ড ওলটপালট হয়ে গেছে।
চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।
শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ১০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২১৩ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
ঈদের আগে প্রবাসী আয়ে সুবাতাস
ঈদের আগে প্রবাসী আয়ে সুবাতাস
দেশে প্রবাসী আয়ের পালে বইছে সুবাতাস। কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসীরা রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছেন দেশে, যার ফলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্সের এই জোয়ারে আগের সব রেকর্ড ওলটপালট হয়ে গেছে।চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ
ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ১০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২১৩ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে
২০ দশমিক ৬৯ শতাংশ।এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত