রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন

ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খুঁজুন