বিনোদন প্রতিবেদক:
দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা। বিষয়টি শিল্পীর কানেও গেছে। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এ শিল্পী।
সংবাদমাধ্যম অনুযায়ী, নিজের সম্পর্কে এমন গুজবে সম্পর্কে মমতাজ বেগম বলেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি।
মমতাজ আরও বলেন, ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।
এছাড়া তিনি বলেন, ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের ২৩-২৪ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে।
এইডসের গুজবে যা বললেন মমতাজ
এইডসের গুজবে যা বললেন মমতাজ
বিনোদন প্রতিবেদক:দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা। বিষয়টি শিল্পীর কানেও গেছে। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এ শিল্পী।সংবাদমাধ্যম অনুযায়ী, নিজের সম্পর্কে এমন গুজবে সম্পর্কে মমতাজ বেগম বলেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ
ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি।মমতাজ আরও বলেন, ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের
বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।এছাড়া তিনি বলেন, ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের ২৩-২৪ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত