শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর এক বছর ধরে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন যুবক

এক বছর ধরে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন যুবক

নওগাঁর সাপাহার উপজেলার খোট্টাপাড়া বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে প্রায় এক বছর ধরে পড়ে আছে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবক। দীর্ঘদিন রাস্তার পাশে একই স্থানে অবস্থান করা যুবককে স্থানীয়রা রবি নামে ডাকলেও তার প্রকৃত নাম-পরিচয় এখনো কেউ জানতে পারেননি। রবি কথা বলতে পারলেও সবার সঙ্গে সে কথা বলে না। সারাদিন প্রায় একই জায়গায় চুপচাপ শুয়ে বসেই কাটায়। এমনকি বর্ষাকালে টানা বৃষ্টির পানিতেও সে ঐ স্থান পরিবর্তন করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সময় ধরে সে একই স্থানে অবস্থান করছে। ঝড় বৃষ্টি বাদলে সে কখনোই জায়গা ত্যাগ করেনি।

 ক্ষুধা লাগলে সে স্থানীয় বাজারে গিয়ে হোটেল দোকানদারদের কাছে চেয়ে যা পায় তাই খায়। এরপর আবার ফিরে এসে আগের জায়গাতেই শুয়ে বশে থাকে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, এক বছরেরও বেশি সময় ধরে ছেলেটিকে এখানে দেখছি। সে মানসিক ভারসাম্যহীন। সে তার নাম-পরিচয় কিছুই বলতে পারে না। অনেক সময় একা একা কথা বলে, আবার কখনো চিৎকার বা কান্না কাটিও করে। আমরা মাঝে মাঝে গোসল ও করিয়েছি, মাঝেমধ্যে পরনের প্রয়োজনীয় কাপড়ও দিয়েছি, অনেক চেষ্টা করেও তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যা-ই খাবার পায়, তাই খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছে। একই জায়গায় সে ঘুমায়, শুয়ে থাকে এবং তার সব প্রয়োজনও সেখানেই মেটায়। মানসিক ভারসাম্যহীন এই যুবক যদি কারো আপনজন বা পরিচিত হয়ে থাকে তাহলে ০১৭৭৩-০৫৬৭৮১ নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম।

খুঁজুন