কুমিল্লা জেলা প্রতিনিধি : আগামী ১৫ জুনে হতে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে এক মাস আগে থেকেই মাঠে নামানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। এছাড়া আগামীকাল থেকে নির্বাচনী এলাকায় থাকছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
গতকাল মঙ্গলবার এ সিটি নিয়ে কমিশন সভা করে এ সিদ্ধান্ত নেন। পরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এস এম আসাদুজ্জামান বলেন, কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।
ইসির যুগ্ম সচিব বলেন, কুমিল্লা সিটি নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব ধরনের শোডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইসির নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৯ মে থেকে ২০৯টি মোটরসাইকেল আটকপূর্বক মামলা করেও ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর আগে ২৫ এপ্রিল কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ হবে ১৫ জুন।
উল্লেখ্য, দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন হয়। এরপর ২০১৭ সালে পাশের বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয়। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে। সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।
এক মাস আগেই নামছে বিজিবি
এক মাস আগেই নামছে বিজিবি
কুমিল্লা জেলা প্রতিনিধি : আগামী ১৫ জুনে হতে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে এক মাস আগে থেকেই মাঠে নামানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। এছাড়া আগামীকাল থেকে নির্বাচনী এলাকায় থাকছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।গতকাল মঙ্গলবার এ সিটি নিয়ে কমিশন সভা করে এ সিদ্ধান্ত নেন। পরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।এস এম আসাদুজ্জামান বলেন, কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৫
মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।ইসির যুগ্ম সচিব বলেন, কুমিল্লা সিটি নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব ধরনের শোডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইসির নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৯ মে থেকে ২০৯টি মোটরসাইকেল আটকপূর্বক মামলা করেও ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এর আগে ২৫ এপ্রিল কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র
দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ হবে ১৫ জুন।উল্লেখ্য, দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন হয়। এরপর ২০১৭ সালে পাশের বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয়। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে। সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত