শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর এক নজরে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস

এক নজরে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস

প্রেস বিজ্ঞপ্তি :

*আত্রাই নদী আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপদসীমার (Danger level) ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

*গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।* [উল্লেখযোগ্য জাফলং (সিলেট) ৭২ মিমি, কানাইঘাট (সিলেট) ৫১মিমি] 

*আগামী ৭২ ঘণ্টা (১৭ আগস্ট ০৯.০০টা থেকে ২০ আগস্ট ০৯.০০টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।*

*আগামী ০৩ দিন আত্রাই নদীর পানি সমতল হ্রাস পেতে পারে, এই সময়ে আত্রাই নদীর পানি সমতল নওগাঁ জেলায় বিপদসীমার (Danger level) নিচে নেমে আসতে পারে।
 
*তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে তিস্তা নদীর পানি নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে।* তবে ৩য় দিন উক্ত নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

•ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ০৫ দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা হ্রাস পেতে পারে এবং পরবর্তী ০৪ দিন স্থিতিশীল থাকতে পারে।

•আগামী ০৫ দিন গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।

*আগামী ০৩ দিন সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। মনু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে* ও পরবর্তী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে।

খুঁজুন