একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০২২ সালের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ১০ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলো অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ এপ্রিল
একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ এপ্রিল
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০২২ সালের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ১০ মে পর্যন্ত।বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই
করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলো অনুরোধ করা হলো।এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত