শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর একটি মানবিক আবেদন

একটি মানবিক আবেদন

একটি মানবিক আবেদন ও নিষ্পাপ আবুল বাসারের চিকিৎসা।

পাঁচ বছরের ফুটফুটে শিশু আবুল বাসার। দরিদ্র পরিবারের সন্তান। জন্মগতভাবে তার 'হৃদযন্ত্রে ছিদ্র' (হার্ট ছিদ্র) রয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। জরুরি অপারেশন করাতে হবে। ঔষধ ও আনুষাঙ্গিক খরচের জন্য টাকা দরকার। এই টাকা  জোগানোর ক্ষমতা নেই দরিদ্র পরিবারটির। তাই সবার সহযোগিতা চাই। সকলের সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামের ইটভাটা শ্রমিক নান্নু মিয়া ও গৃহিণী সুফিয়া খাতুনের ছেলে আবুল বাসার।

দরিদ্র নান্নু মিয়ার ৬ ছেলে-মেয়ের মধ্যে এনামুল মিয়া (১৬) ও মরিয়ম খাতুন (১০) বাক প্রতিবন্ধী। আবুল বাসারের হার্টে ছিদ্র।

তাকে দ্রুত অপারেশনের জন্য #জাতীয়_হৃদরোগ_ইনষ্টিটিউট এ, ২১ নম্বর ওয়ার্ডের, ২৫ নম্বর বিছানায় #প্রফেসর_ডাঃ_কামরুল_হাসান মহোদয়র অধীনে ভর্তি করা হয়েছে।

জরুরি অপারেশন খরচ তো দুরে থাক। রোগীর সাথে থাকা ও বাড়িতে প্রতিবন্ধী সন্তানের খাবার জোগানোর সাধ্য নেই পরিবারটি।

এই অবস্থায় ১৯এপ্রিল রাতে আমরা অষ্টগ্রাম বাসী ZOOM মিটিংএ সিদ্ধান্ত নেয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বাসারের চিকিৎসায় সাহায্য করতে সবার সহযোগিতা নিতে।

১৮ মার্চ হতে আবুল বাসার কে নিয়ে তার মা-বাবা হাসপাতালে রয়েছেন। ফ্রী বেডে অপারেশন হবে। তারপরও, প্রতিদিন ৩ জনের খরচ, ঔষধ ও ফলোআপ চিকিৎসায় বেশ টাকা লাগবে। আমি/আমরা মিলে এই সহযোগিতা করতে হবে। 

আসুন! 

আমাদের একদিনের ইফতার বা পকেট খরচ। মুঠোফোন বা এমবি খরচ বাঁচিয়ে অথবা এই ঈদে পাঞ্জাবি - পারফিউম না-কিনে। একদিন রেস্তোরাঁ'য় না-গিয়ে বা বন্ধুকে ট্রিট না-দিয়ে; সেই টাকা #আবুল_বাসার এর #জীবন_বাঁচাতে সহযোগিতা করি।

আমার/আমাদের বিশ্বাস, সকলের সহযোগিতায় সুস্থ্য হয়ে, স্বাভাবিক জীবনে ফিরে আসা বাসারের 'হাসি', পৃথিবীর 'সেরা_রঙ্গিন_পাঞ্জাবি আর #সুখের নাম 'আনন্দের' নাম।

প্লিজ! প্লিজ!! প্লিজ!!! 

দেশ-বিদেশ যে যেখানে আছি, সবাই মিলে নিষ্পাপ আবুল বাসারের পাশে দাঁড়ায়।সহযোগিতা করি, অন্যের সহযোগিতা চাই।

সকল যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানাঃ

রুবেল প্রধান

017 40 95 74 57 (বিকাশ)                 

মোহাম্মদ আবদাল

018 55 04 39 49 (রকেট ও নগদ)

বিনয়ান্তে 

আমরা মানুষের পাশে

খুঁজুন