দেশের বিভিন্ন পর্যায়ের ২৫২ জন বিচারককে বদলি করা
হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের বদলি
করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান প্রজ্ঞাপনগুলেোতে
সই করেন।
প্রজ্ঞাপনগুলো
থেকে জানা যায়, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সম-মর্যাদার
বিচার বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার ৩৮ জন বিচার
বিভাগীয় কর্মকর্তা, যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার ২২ জন বিচারক এবং
সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সমপদমর্যাদার ১৬২ জন বিচার বিভাগীয়
কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে
আগামীকাল ৩ জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে
যোগদানের জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে
এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একযোগে ২৫২ বিচারককে বদলি
একযোগে ২৫২ বিচারককে বদলি
দেশের বিভিন্ন পর্যায়ের ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান প্রজ্ঞাপনগুলেোতে সই করেন।প্রজ্ঞাপনগুলো থেকে জানা যায়, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা
ও দায়রা জজ এবং সম-মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার ৩৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার ২২ জন বিচারক এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সমপদমর্যাদার ১৬২ জন বিচার বিভাগীয়
কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামীকাল ৩ জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত