রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় এলপিজির দাম কমল ২৪৪ টাকা

এলপিজির দাম কমল ২৪৪ টাকা

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম। প্রতি ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ১১শ' ৭৮ টাকা ঠিক করা হয়েছে। আগের চেয়ে ২৪৪ টাকা কমিয়ে নতুন এই দাম ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি।

এই দফায় ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতি কেজি ৯২ দশমিক শূণ্য চার টাকা এবং মূসক সহ দাম মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক এক সাত টাকা সমন্বয় করা হয়েছে। এর আগে মার্চে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪শ' ৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে, ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। 

খুঁজুন